তাড়াশে ফার্মার ফিল্ড স্কুলে অর্গানিক সবজি চাষ ও বায়োচার সারের উপকারিতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ফার্মার ফিল্ড স্কুলে অর্গানিক সবজি চাষ ও বায়োচার সারের উপকারিতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার সকালে উপজেলার নওগা ইউনিয়নের বাশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিত তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র বাস্তবায়নে প্রান প্রজেক্টেরে উদ্যোগে ও প্রজ্ঞা সলুশনস বাংলাদেশ লিমিটেড’র সহযোগিতায় আয়োজিত ফার্মার ফিল্ড স্কুলের মিটিং-এ সূচনা বক্তব্য রাখেন ওই প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মহসীন আলী। রপর কৃষকদের মাঝে উপদেশমূলক আলোচনা করেন উপজেলা উপ কৃষি সহকারী কর্মকর্তা পুলক কুমার রায় ও মোঃ হাছান আলী। সভায় তারা অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ, মাটির উর্বরতা বৃদ্ধিতে বায়োচার সার ব্যবহারের উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। কর্মকর্তারা জানান, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত সবজি শুধু স্বাস্থ্যকরই নয়, দীর্ঘমেয়াদে জমির গুণগত মানও বৃদ্ধি করে। বায়োচার সার মাটির পানি ধারণক্ষমতা বাড়ায়, উপকারী অণুজীব বৃদ্ধিতে সহায়তা করে এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে খরচ সাশ্রয়েও ভূমিকা রাখে।কৃষকরা নিজেদের অভিজ্ঞতা, চাষাবাদের সমস্যা ও সার ব্যবহারের নানা প্রশ্ন তুলে ধরলে কর্মকর্তারা সেগুলোর সমাধানমূলক পরামর্শ দেন। এর পর আর এন্ড ডি প্লটে তাদের নিয়ে প্রদর্শণী পদ্ধতি বিষয়ে আলোচনা ও প্র্যাকটিক্যাল করানো হয়। এ ধরনের নিয়মিত আলোচনা সভা কৃষকদের টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করছে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ বাড়াচ্ছে। এই আলোচনা সভায় মহিলা ২০জন ও পুরুষ ২০ জন কৃষক অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী