ঠাকুরগাঁওয়ে আরও ৫ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে শানিমশপূর্ণ ছাত্র সমাবেশে নৃশংস হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দফায় রুহিয়া, ভূল্লী ও তৃঙ্গীপাড়া এলাকা থেকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।
পুলিশের দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলেন, রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জয়নুল ইসলাম (৪৭), ভূল্লী থানার সাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আসাদুল্লাহ (৫৩), তৃঙ্গী থানার মাদারগঞ্জ পাইকপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আল মামুন (৩২), ভূল্লী থানার খলিসাকুড়ির বাসিন্দা দেবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৮) এবং রুহিয়া থানার কশালগাঁও গ্রামের বাসিন্দা ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মান্নান (৪০)।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী