ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবান্নের আমেজে ক্ষেতলালে রঙিন মাছের মেলা


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১৫

নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে বসেছে জমজমাট মাছের মেলা। ভোরের আলো ফোটার আগেই বাজারে ভিড় জমাতে শুরু করেন ক্রেতা-বিক্রেতারা। সারি সারি টঙে সাজানো দেশি-বিদেশি নানা প্রজাতির মাছ উৎসবের উচ্ছ্বাসে যোগ করেছে বাড়তি রঙ।

মেলায় দেখা গেছে বড় আকৃতির রুই, কাতলা, কালিবাউশ, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ। দামও তুলনামূলক সহনীয় হওয়ায় কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ পরিবার—সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী পছন্দের মাছ বেছে নিচ্ছেন। অনেকেই জানিয়েছেন, নবান্নের আনন্দে নতুন ধানের সঙ্গে বড় মাছ না হলে উৎসবের স্বাদই যেন অপূর্ণ থাকে।

স্থানীয়রা বলছেন, নবান্ন উৎসবের প্রাণই হলো এমন মাছের মেলা। এখানে ক্রয়-বিক্রয়ের পাশাপাশি জাগ্রত থাকে গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের ঐতিহ্য। ফলে স্থানীয় অর্থনীতিও হয়ে ওঠে আরও প্রাণচঞ্চল।

মেলায় মাছ কিনতে আসা ক্রেতা  হেলাল উদ্দিন বলেন, “নতুন ধানের আমেজে ক্ষির-পায়েসের সঙ্গে বড় মাছ না থাকলে নবান্নই মনে হয় পূর্ণ হয় না। তাই প্রতিবছরই এই মেলার অপেক্ষায় থাকি।”

অন্যদিকে বিক্রেতারা মোশাররফ  বলেন , নবান্ন উপলক্ষে মাছের চাহিদা থাকে সব সময়ের চেয়ে বেশি। তাই বড় আকৃতির মানসম্মত মাছ নিয়ে এ মেলায় আসি। নবান্নে বেচাকেনা ভালো হয়। আমরা খুশি, ক্রেতা ও খুশি।

মাঠপর্যায়ে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পাঠানপাড়া বাজারে মানুষের উপচে পড়া ভিড়। মাছ কেনাবেচার পাশাপাশি জমে উঠেছে গল্পগুজব, পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ—সব মিলিয়ে উৎসবের আমেজ পুরো বাজারজুড়ে।

নবান্ন শুধু নতুন ধান ওঠার উৎসব নয়; গ্রামীণ সমাজে এটি মিলনমেলা, আনন্দ ও ঐতিহ্যের এক যৌথ প্রকাশ। আর এই পাঠানপাড়ার মাছের মেলায় সেই ঐতিহ্য যেন আরও রঙিন হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ