ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১৫

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাঁচুপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বৈকাল ৪ টায় আত্রাই উচ্চ বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি'র মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।

​প্রধান অতিথি এসএম রেজাউল ইলসাম রেজু উপস্থিত নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুপ্রতিষ্ঠিত, আদর্শবাদী ও গণমুখী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের মানুষের কল্যাণে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তাঁর দেখানো পথ ধরেই আমাদের নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তিনি সবসময় গণতন্ত্রের মূলমন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন।

​এসএম রেজাউল ইলসাম রেজু আরও বলেন, বর্তমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা এবং গতি সঞ্চার হয়েছে। এই নির্বাচনে আমরা জনগণের কাছে আমাদের দলের সুদূরপ্রসারী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আমাদের দলের প্রতিটি কর্মীই অমূল্য সম্পদ। আমরা সবাই মিলেমিশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে করবো। 

​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, 
আমাদের প্রতিটি কর্মীকে এখন ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য। সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা দূর করে এসএম রেজাউল রেজু ভাইয়ের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

​কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী, 
এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট ও এস এম ফারুক বকস্, যুগ্ম-সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো.কামরুল হাসান সাগর,

​উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ। কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ এই নির্বাচনী কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটিকে সফল করে তোলেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক