ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘ইকো স্পোর্টস একাডেমী”র বিশেষ পরিকল্পনা সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:২০

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়ান স্টার “ইকো স্পোর্টস একাডেমী”র বিশেষ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
ইকো স্পোর্টস একাডেমী’র আয়োজনে অনুষ্ঠিত বিশেষ পরিকল্পনা সভায় গুরুত্বপুর্ন ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইকো স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। স্পোর্টস একাডেমীর বিভিন্ন গুরুত্বপুর্ন দিক নিয়ে আরও আলোচনা করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও ইকো স্পোর্টস একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো স্পোর্টস একাডেমীর টিম লিডার শ্বাশত জামান।  
এ সময় আলোচনায় অংশ নেন বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ফুটবল সংগঠক মো: গুলজার রহমান (মামুন), ইভেন্ট ম্যানেজার সন্তোষ রায়, উত্তম কুমার বর্মন, ফুটবল কোচ মো: খায়রুল বাশার, ফুটবল সংগঠক মো: আসাদুজ্জামান শামিম।
এছাড়াও আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে আলোচনায় অংশ নেন, ইএসডিও’র কর্মকর্তা খোকন দাস, কাজী মো: সেরাজুস সালেকীন, মো: সুজন খান, মো: শাহীন, ইকো কলেজের শরীরচর্চা শিক্ষক মো: মিজানুর রহমান, মো: মাহফুজ আলম (ক্রিকেট), পিযুষ কুমার দত্ত (ক্রিকেট), মো: জুয়েল ইসলাম (ক্রিকেট), ইতি সরকার (লং টেনিস), হৃদয় উড়াও খোকন (হকি), মো: আশফাকুর রহমান মুশফি (ক্রিকেট ও টিটি)সহ অন্যান্যরা।  
সভায় ওয়ান স্টার ইকো স্পোর্টস একাডেমীর পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এক বছরের কর্ম পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়। শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রাপ্ত ওয়ান স্টার স্পোর্টস একাডেমীর সনদপত্র একাডেমীর চেয়ারম্যান, প্রধান পৃষ্ঠপোষক ও টিম লিডারের হাতে প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার