নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নাচোল মহিলা ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, হেলাল ফাউন্ডেশনের মহাসচিব ফাইজুদ্দিন (টুনু মাস্টার) প্রমুখ। সভায় প্রভাষক, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হেলাল উদ্দীন এবং সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ও নাচোল উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার চক্রবর্তী।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০ ডিসেম্বর শনিবার রাজশাহী বিভাগীয় মানবাধিকার সম্মেলন সফল করতে শিবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদসংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শতাধিক মানবাধিকার কর্মী উপস্থিত থাকবেন।
সভাপতি আগামীর বিভাগীয় সম্মেলনের সর্বোচ্চ সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’