সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া
নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারন মানুষ। তবে সবজি ব্যবসায়িকরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের।
উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া জাত ভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সিংড়া বাসস্ট্যান্ডের সবজি বাজারে সবজি বিক্রেতা আকবর আলী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির কারনে আগাম জাতের অনেক সবজির জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারনে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে।
সিংড়া সবজি বাজারে সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিক ভাবে উঠা নামা করছে। গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি আজ কিনলাম ১২০টাকা কেজি। পেয়াঁজ ছিল ৬০ টাকা এখন ১০০ টাকা কেজি। একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া।
এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাক সহ বিভিন্ন রকম শাক।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত