ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে পার্কের আড়ালে অসামাজিক কার্যকলাপ, জেলা প্রশাসককে স্মারকলিপি


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:১০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামস্থ গা‍ঁও-গ্রাম পার্কের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। পার্ক বা বিনোদন কেন্দ্রের আড়ালে প্রতিষ্ঠানটি চরম অনৈতিক-অসামাজিক কার্যকলাপের উন্মুক্ত ক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে সিমাহীন অস্বস্তিতে ভুগছেন তারা। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি ৫ দপ্তরে দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

একাধিক ব্যক্তি স্বাক্ষরিত লিখিত অভিযোগ ও এলাকার বিভিন্ন সূত্রে জানা যায়, গাঁও-গ্রাম বা ভিলেজ পার্কটি মূলত একটি কৃষি খামার। গরু ও মৎস্য চাষের লক্ষ্যে চাষির হাসি লি. নাম দিয়ে ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের আইসিবি শাখা থেকে ৩ কোটি টাকা ঋণ নিয়ে প্রকল্পটি চালু করেন স্থানীয় বাসিন্দা মির্জা জাকারিয়া বেগ। এটি বাস্তবায়নে বেশকিছু অবকাঠামো নির্মাণ করা হলেও বেশিদূর এগোতে পারেনি প্রকল্পটি। পরবর্তীতে চাষির হাসি লিমিটেডের খোলস বদলে এটি গাঁও-গ্রাম পার্কে রূপান্তর করা হয়। যদিও এর কোনো বৈধ অনুমতি নেই বলে দাবি অভিযোগকারীদের।

পার্ক প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির ভেতরে শুরু হয় নানাবিধ অশ্লীল, বেআইনি তৎপরতা। বর্তমানে পার্কটি বহিরাগত তরুণ-তরুণী, যুবক-যুবতীদের কুরুচিপূর্ণ, নোংরা কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিনোদনের নামে সকাল থেকে গভীর রাত অব্দি চলে তাদের এই অবৈধ কার্যকলাপ। কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে এসব নোংরা কার্যকলাপ চালানোর সুযোগ দিচ্ছে দর্শনার্থীদের। আর এগুলো প্রত্যক্ষ করে আশপাশের কোমলমতি শিশুকি-শোররা নৈতিক ও আদর্শগত ক্ষতির সম্মুখীন হচ্ছে। লাজলজ্জার মুখে পড়ছেন অভিভাবক তথা বয়স্করা।

এছাড়া পার্কটির একদিকে কবরস্থান আরেক ঈদগাহ ময়দান রয়েছে। পার্কের অসাধু কার্যকলাপে এ দুটি স্থাপনার পবিত্রতাও নষ্ট হচ্ছে। অপরদিকে এসব অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়েও নানা অপ্রীতিকর ঘটনার জন্ম হচ্ছে। নিরীহ ও প্রতিবাদী তরুণ-যুবকরা কর্তৃপক্ষের দ্বারা হামলা-মামলাসহ বিভিন্ন নিগ্রহের শিকার হচ্ছে। মোদ্দাকথা, এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ বিনোদন স্পষ্টটি। ফলে লিখিত অভিযোগে পার্কটি বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে পার্কের মালিক মির্জা জাকারিয়া বেগ বলেন, কয়েক একর জায়গার ওপর খামারটি গড়ে তোলা হয়েছিল। একাধিক বড় পুকুর, সবুজ বৃক্ষরাজিতে এক নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে স্থাপনাটি ঘিরে। তাই সেখানে মানুষ ঘুরতে আসে বিনোদনের জন্য। আমিও তাদের জন্য কিছু চেয়ার-টেবিল, শিশুদের খেলার কিছু অবকাঠামো তৈরি করেছি। এখানে কোনো অশ্লীল কার্যকলাপ হয় না। ভালো কাজ করছি বলে প্রতিপক্ষরা তা সইতে না পেরে ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে আমি উভয়পক্ষকে নোটিসের মাধ্যমে ডেকেছিলাম। তবে পার্ক কর্তৃপক্ষ আসেনি। পরে ওসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।

এমএসএম / জামান

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি