ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সেবা নিতে মিরসরাই নির্বাচন কার্যালয়ে উপচেপড়া ভিড়


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:১২

করোনার টিকা গ্রহণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করায় সারাদেশের থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটারের চাপ বাড়ছে। কোভিড-১৯-এর চাপ সামলে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পাশাপাশি জোর প্রস্তুতি চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। সবকিছু স্বাভাবিক থাকলে চলতি বছরের নভেম্বরের মধ্যে এ উপজেলার ১৬ ইউনিয়নের নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতির পাশাপাশি আগাম প্রস্তুতিতে বসে নেই সচেতন ভোটাররাও। এছাড়াও করোনা টিকা নিতে ও দীর্ঘদিন লকডাউনের ফলে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ ও সংশোধন করতে আসা সেবাপ্রার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য ২৯ সেপ্টেম্বর তারিখ তফসিল ঘোষণাকে সামনে রেখে আমাদের কর্মব্যস্ততা বাড়লেও তার মাঝেও প্রতিদিন সেবা নিতে আসা মানুষের সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি। এছাড়াও ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণের কাজও চলমান রয়েছে।

সরেজমিন দেখা গেছে, কার্যালয়ের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন শতাধিক সেবাপ্রার্থী। ভেতরেও প্রচণ্ড ভিড়। একজন অফিসার ও তিনজন সহকারীর পক্ষে এতসংখ্যক মানুষের সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অফিসে নির্ধারিত সময়ের বাইরেও রাত ৯টা অব্দি সেবা দিতে হয়। চাপ সামলাতে ফ্রিল্যান্সার কর্মী নিয়োগ দেয়ার কথাও জানিয়েছেন।

এদিকে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন সময় উপজেলা নির্বাচন কার্যালয় নিয়ে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা জানান, অসেতনতার ফলে মানুষ অনেক সময় এমন অভিযোগ করে থাকেন। কারণ এখন জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে অফিসে আসতে হয় না। অনলাইনে আবেদন করে অফিসে ফরমটা জমা দিলেই হয়। এছাড়াও ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরির আঞ্চলিক কার্যালয়ের সংশোধনগুলোর জন্য দৌড়ে আসেন আমার অফিসে। আমরা এই তথ্যগুলো বারবার জনগণকে জানিয়ে দিচ্ছি কিন্তু মানুষের অসেতনতার ফলে অহেতুক ভিড় লেগেই থাকে। তাই তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা