ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বাগমারায় ৯৫ কোটি টাকার সমিতি কেলেঙ্কারি: ২৩০০ গ্রাহক নিঃস্ব।


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১২:১৩

রাজশাহীর বাগমারা উপজেলার একডালা গ্রামের খোদেজা বেগম (৫৬) বহু বছর মানুষের বাসায় কাজ ও হাঁস–মুরগি পালন করে চার লাখ টাকা জমিয়েছিলেন। পাকা ঘর তৈরির স্বপ্নে তিনি টাকা রাখেন স্থানীয় এক সমিতিতে—স্বপ্ন ছিল মেয়াদ শেষে টাকাটি দ্বিগুণ হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই সমিতির লোকজন টাকা নিয়ে গা–ঢাকা দেয়।
খোদেজা বেগমের মতো প্রায় ২ হাজার ৩০০ গ্রাহকের ৯৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বাগমারার ১৮টি সমিতি। মামলা, অভিযোগ, বিক্ষোভ—কিছুতেই ফেরত মিলছে না গ্রাহকদের টাকাপয়সা।
শাহানাজ নামে এক নারী জানান, তিনি ও স্বজনেরা ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমিতিতে ৩৩ লাখ টাকা রেখেছিলেন। আগে নিয়মিত মুনাফা পেলেও একসময় তা বন্ধ হয়ে যায়, পরে সমিতির কর্মকর্তারা উধাও হয়ে যান। থানায় অভিযোগ করেও লাভ হয়নি।
উপজেলা সমবায় দপ্তরের তথ্য অনুযায়ী, বাগমারায় নিবন্ধিত সমিতি ৩০৩টি হলেও অনিয়মের অভিযোগে ৬৮টির নিবন্ধন বাতিল এবং প্রায় ১০০টি কালোতালিকাভুক্ত করা হয়েছে। ২০১৮ সালের পর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়ায় অনেকেই মুনাফার লোভ দেখিয়ে বড় অঙ্কের আমানত সংগ্রহ করেছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ—প্রতি লাখে মাসিক ১,৫০০–২,০০০ টাকা ও বাৎসরিক ২০ হাজার টাকা মুনাফার প্রতিশ্রুতি দিত সমিতিগুলো। কেউ পাঁচ বছরে দ্বিগুণ পাওয়ার আশায় টাকা রেখেছিলেন। শুরুতে মুনাফা দিলেও এ বছর থেকে একে একে ১৮টি সমিতির পরিচালক অফিস গুটিয়ে উধাও হয়ে যান।
‘আলোর বাংলা’ সমিতির গ্রাহক কমিটির সভাপতি জানান, মাত্র তিন শাখা থেকেই ৪৫০ গ্রাহকের ২৩ কোটি টাকা নিয়ে গেছে পরিচালকরা। ‘মোহনা’ সমিতিতে ৯ লাখ টাকা রাখা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্রনাথসহ গ্রাহকেরা মামলা করলেও গ্রেপ্তার পরিচালক জামিন নিয়ে আবার লাপাত্তা।
একাধিক সমিতির পরিচালকরা স্বীকার করেছেন—টাকা তাঁদের কাছে আছে, তবে ফেরত দিতে পারছেন না। কারও দাবি ব্যবসায় লোকসান হয়েছে, কারও দাবি সময় দিলে ফেরত দেবেন।
বাগমারা থানার ওসি বলেন, বিভিন্ন মামলায় কয়েকজন পরিচালক গ্রেপ্তার হয়েছে, অভিযোগ আসছে অব্যাহতভাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমিতিগুলো সমবায় নীতি মানেনি; আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Aminur / Aminur

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা