বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজশাহীর বাঘায় এলজিইডি পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বাঘা পৌরসভার আয়োজনে শাহী মসজিদ প্রাঙ্গণের তেতুলতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার। আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, বাঘা পৌরসভা ইঞ্জিনিয়ার মোঃ ম
তাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার মোঃ মুকুল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রহমান (এছা),উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, “বাঘা পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগব্যবস্থায় আসবে গতিশীলতা।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় বাঘা পৌরসভায় ৪২৯০ মিটার সড়ক উন্নয়ন, ১৬২ মিটার প্রটেকশন ওয়ার্ক (প্যালিসেডিং), ৭০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং ১০টি স্ট্রিট লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
Aminur / Aminur
ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান
পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু
সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার
নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক
নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন
নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক
সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান
স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়