ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইসলাম কারো দুশমন নয়

মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১২:৩৫

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়; ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানুষের আক্বিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনি বড় সৌভাগ্যবান। দেওবন্দ একটি বৈশ্বিক তথা আন্তর্জাতিক নজীয়া, কিন্তু বুঝের অভাবে দিনকে দিন সেইটা করে ফেলা হচ্ছে।
সোমবার যশোরের মনিরামপুরের মাদানি নগর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় (বালক-বালিকা) উলামায়ে ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন।
জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ জমিয়তের মুল আক্বিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্য ক্ষতি। মাদ্রসার শাইখুল হাদিস মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফুর হায়দারি, ভারতের জমিয়ত নেতা মাওলানা মওদুদ মাদানী, মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম। এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসি জমিয়ত নেতা আহমাদুল হক, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওরানা মুশতাক আমাদ, মাওলানা আনয়ারুল করীম যশোরী, মাওলানা নাসিরুল্লাহ প্রমূখ। এর আগে হেলিকপ্টারে চড়ে তিনি মাদ্রাসায় আসেন। পরে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সাবেক মহাসচিব সাবেক সংদ সদস্য প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জন্য দোয়া করেন প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন