ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৩:৪৫

পঞ্চগড়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ করেছে স্থানীয়রা। পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি মানিক পীর ইউনিয়নের মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি অর্থায়নে নির্মিত যাত্রী ছাউনি স্থাপনা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, বেংহারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, জেলা পরিষদের অর্থায়নে সরকারিভাবে প্রথমে যাত্রী ছাউনি হিসেবে ঘরটি নির্মাণ করা হয়েছিল।কয়েক বছর পরে এলজিএসপি প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা বরাদ্দ নিয়ে আবার ঘরটির সবদিকে দেওয়াল দিয়ে কাঁচারিঘর বানায় ইউপি সদস্য।এখন ঘরের পিছনে সংযোগ দিয়ে আরো ঘর নির্মাণ করছে।তারা বলেন,জামায়াত সমর্থিত মেম্বারের প্রভাবে সরকারি ঘর দখলে নিয়েছেন তিনি।ইউপি সদস্যের তৃতীয় স্ত্রীকে সেখানে বাড়ি করে দেওয়ার কথাও জানান তারা। সরজমিনে দেখা গেছে, মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি স্থাপনাটি।ঘরটির পিছনে সংযোগ দিয়ে আলাদা রুম ও প্রাচীর নির্মাণের কাজ চলছে।
ঘরটিতে প্রকল্প নামের নেমপ্লেটটি সুকৌশলে তুলে পলেস্তার করে দেওয়া হয়েছে।
জানা যায়,বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের মৌলভিপাড়ায় জেলা পরিষদের বরাদ্দে প্রায় দশ বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।কয়েক বছর পরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের এলজিএসপি থেকে কাঁচারিঘর নির্মাণের নামে আরো তিন লাখ টাকা বরাদ্দ নেয় ইউপি সদস্য।ওই টাকায় যাত্রী ছাউনির একটি দরজা রেখে সবদিকে ইটের গাঁথুনি করে দেয় তিনি। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বলেন,আমার জমিতে কাঁচারিঘরটি আছে এবং থাকবে।আমার নির্মাণাধীন ঘরের সাথে সেটার কোন সম্পর্ক নাই। বেংহারি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন,আমি জানতে পেরে নির্মাণকাজে বাধা দিয়েছি কিন্তু তিনি কোন কর্নপাত করেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত