ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৩:৪৮

গোপালগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার শীর্ষস্থানীয় আলেম ও ইমামগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান। জেলা কালচারাল অফিসার মোঃ সিফাত কবির ফারহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উদ-দুল হক ইমামদের সামাজিক ও ধর্মীয় দায়িত্বের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে ইমামদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরিফ উজ জামান বলেন একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনকল্যাণমূলক উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকা সমাজে স্থিতিশীলতা আনতে সহায়ক।
সম্মেলনে উপস্থিত ইমামগণ দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস