ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১:২

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা একেএম ফজলুল হক বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দূর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীদেরকে নির্বাচনে বিজয় করতে হবে। সুতারাং ন্যায় ও ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আজ বুধবার (সকাল ৭টায়) বাংলাদেশ ইসলামি একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম ৯ আসনের ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসন কমিটির পরিচালক  ফয়সাল মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও ১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.  এম. লুৎফর রহমান, আসন কমিটির সহকারী পরিচালক ও কোতোয়ালী থানা আমীর  আমির হোছাইন, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সভাপতি হামীদুল ইসলাম, ছাত্রশিবিরের চট্টগ্রাম কলেজ সভাপতি মতিউর রহমান, মহসিন কলেজ সভাপতি খুররম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাকলিয়া থানা সভাপতি আজিজুল হক, চকবাজার থানা সভাপতি আনোয়ার হোসাইন, যুব বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত