ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারি জমি বিলুপ্ত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:২৫

সিরাজগঞ্জের তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারি রাস্তা বিলুপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার পৌরসভা এলাকার তাড়াশ মহিলা কলেজসংলগ্ন স্থানে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভাদাশ মৌজার  জেল নং ১৪০, আরএস খতিয়ান নং ২৪৬ ও দাগ নং ৬০১-এর ০.৯৯ একর জমি বাদী মৃত আফজাল হোসেন খানের ছেলে আশরাফুল আলম নামের ব্যক্তির দখলে আছে। কিন্তু মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান কে তার অফিসে ডেকে তদন্ত করবে বলে জানালে তিনি সার্ভেয়ার আব্দুল খালেককে ৬০১ দাগের ০.০৪ একর জমি সরকারের নামে দলিল রয়েছে মর্মে দলিল শো করেন।

দলিলে উল্লেখ আছে ওই দাগের ০.৯৯ একর ধানী জমির দক্ষিন ছাহাম হতে পূর্ব পশ্চিম লম্বাভাবে ২৭ ডেঃ বাদ তৎ সংলগ্ন উত্তর ছাহামে পূর্ব পশ্চিম লম্বাভাবে লোকজনের চলাচলের জন্য ৪ ডেসিমাল জমি রাস্তা বাবদ সরকারী নামে ( জেলা প্রশাসক সিরাজগঞ্জ) ২৬ জানুয়ারী ২০১৫ তারিখে সাবরেজিষ্ট্রি অফিসে দলিল করা হয়। যার নং ৪৩৬ তারিখ : ২৬-০১-২০১৫ইং। এতে  ওই দাগে জমি থাকে ০.৯৫ একর।

মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান লিখিত অভিযোগ করে বলেন, আশরাফুল আলম  ওই সরকারী রাস্তা বন্ধ করে দিয়ে  সিরাজগঞ্জ কোর্টে মামলা করেন যার নং এম আর ৩৩৪/২০। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই মামলা তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি,তাড়াশকে তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার ওবায়দুল্লাহ সার্ভেয়ার আব্দুল খালেককে তদন্ত প্রতিবেদন দিতে বলেন। সার্ভেয়ার আব্দুল খালেক সরেজমিনে না গিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদনে সরকারী রাস্তার দলিল কৃত জমি উল্লেখ না করে আশরাফুল আলম এর দখলে আছে ০.৯৯ একর জমি মর্মে প্রতিবেদন দেন। যা সরকারী স্বার্থের চরম পরিপন্থি বটে। বিষয়টি তদন্ত করতে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে  উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল খালেক বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট