কোনাবাড়িতে ভয়াবহ আগুনে শতাধিক রুম পুড়ে ছাই
গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি টিনসেট কলোনির শতাধিক রুম মুহূর্তেই পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—পুরো এলাকা শুনসান নীরব। ভাড়াটিয়ারা নিঃস্ব হয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন; পরনের কাপড় ছাড়া কারও কিছুই অবশিষ্ট নেই। প্রায় ৯ বছর আগে রুমেল পাঠানের জায়গা ভাড়া নিয়ে বিজয় দা কলোনিটি পরিচালনা করতেন, আর এক আগুনেই সব শেষ হয়ে গেছে।
জায়গার মালিক রুমেল পাঠান বলেন, “চারটি কলোনির শতাধিক রুম পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। চোখের সামনে সব শেষ হয়ে গেল। ক্ষয়ক্ষতি কোটি টাকার মতো।” তিনি আরও জানান, সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতি বেড়েছে।
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, “আমরা চেষ্টা করেছিলাম আগুন নেভাতে। কিন্তু রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসকে পৌঁছাতে সময় লেগেছে।”
শ্রমিক শাহ আলম বলেন, “অফিস থেকে শুনে দৌড়ে এসেছি। এসে দেখি—আমার কিছুই বাকি নেই।”
রহিমা বেগম কাঁদতে কাঁদতে জানান, “কয়েকদিন আগে বেতন পাইছি। সব টাকা রুমে ছিল। মুহূর্তে সব শেষ।”
রিপন নীট ওয়্যার লিমিটেডের নিরাপত্তাকর্মী পান্না বলেন, “রুম চিনতেই পারছি না। পরনের কাপড় ছাড়া কিছু নেই।”
এছাড়া এক কলা ব্যবসায়ীর ৫০ হাজার টাকা এবং চাউল ব্যবসায়ীর ৭০ হাজার টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ি ও সারাবো স্টেশনের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের হিসাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি ও ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। তবে মালিক রুমেল পাঠানের দাবি—ক্ষয়ক্ষতি কোটি টাকার কাছাকাছি।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ
ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১
বাংলাবান্ধা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ
পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার
রায়গঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই টিউবওয়েলই অকেজো, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা
কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ
মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে