ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে হাশিমপুর ইসলামী কিন্ডার গার্টেনের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৩:৩৩

 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাটের আব্দুল হাফেজ-মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানী মাদ্রাসার শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ২২তম বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন এর মাঠে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গারাংগিয়া দরবার শরীফের অন্যতম খলিফা হাফেজ মাওলানা আব্দুল মাবুদ   এর সভাপতিত্বে ও প্রতিষ্টানের পরিচালনা পর্ষদের সদস‍্য মাস্টার মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফজলুল হক সিরাজী জলিল , সহ সভাপতি মালেকা মনোয়ারা আক্তার জাহান সিরাজী, মৌলানা মুহাম্মদ মোসলেমউদ্দিন নেজামী, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, আহমদুর রহমান, বিশিষ্ট ব‍্যবসায়ী হেলালুদ্দীন বাবর, আবুল হাসনাইন চৌধুরী রাকির, মোহাম্মদ হোসেন চৌধুরী  প্রমুখ। এসময় নূরানী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত অতিথি ও অভিভাবকদের সম্মুখে জানাজার নামাজ, জুমার নামাজ ও অজুর নিয়ম-কানুন প্রদর্শন করেন। পরে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা