ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৪:৫৯

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেছেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো কেউ নির্যাতনের শিকার হয়নি। এদশে বিএনপি’র ছত্রছায়ায় একটি দল বেশ অনেকদূর এগিয়েছে কিন্তু তারা আজ বিএনপির দূর্ণাম করছে। যারা ইসলামী দলের কথা বলে মানুষের ভোট নিতে চাচ্ছে তার কি কোন ইসলামী দল ? শেখ হাসিনা অনেক সানুষকে হত্য করে বিদেশে পালিয়েছে। তার হত্যার ঘটনায় আদালত ফাঁসির রায় দিয়েছে। আমার চাই দেশের মানুষ ধর্ম,বর্ণ সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে আগামীর দেশ গড়ার কারিগড় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। 
বুধবার সন্ধায় মধুখারী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত একটি মিথ্যা মামলা হতে বেখসুর খালাস পাওয়া উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।
মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক,যুগ্ম সাধারন সম্পাদক বাববলু কুমার রায়,পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারন সম্পাদক ইয়াছিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও আব্দুর রহিম ফকির,
উপজেলা বিএনপি'র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবির হোসেন আবু প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. গোলাম মোস্তফা বাকি,আকতার হোসেন মুন্সি,যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু,উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন,সদস্য সচিব এনামুল,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু,সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসেন,সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক,সদস্য সচিব সাদ্দাম আরেফিননসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ,বাগাট বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল,বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ