ঠাকুরগাঁওয়ে তৃণমূল ক্রিকেটারদের সঙ্গে আসিফ আকবর
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, “শুধু ঢাকাকেন্দ্রিক নয় দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটকে আমরা ছড়িয়ে দিতে চাই। সরেজমিনে না এলে বোঝা যায় না আসলে কী হচ্ছে। তাই আমি নিজেই এসেছি।” বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ের ক্রিকেটার, কোচ ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, “আমি শুরু করেছি দ্বিতীয় ধাপে রংপুর বিভাগ থেকে। পার্বত্য জেলাগুলো বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি দিয়ে প্রথম ধাপ শুরু হয়েছিল। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমরা ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত যে বঞ্চনার শিকার হয়েছি, তার চেয়েও এখনকার তৃণমূলের অবস্থা খারাপ। অথচ তখন বোর্ডের আর্থিক অবস্থা ছিল দুর্বল, আমাদের অবস্থা ছিল তুলনামূলক ভালো।
এখন বোর্ডের অবস্থা অনেক ভালো, কিন্তু তৃণমূলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এটা উল্টো হয়ে গেল। এর মানে স্পষ্ট মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা থেকে কেউ এখানে আসে না, খোঁজখবর রাখে না। এখানকার খবর ঢাকায় পৌঁছায় না।”
তিনি আরও বলেন, “এখন বিসিবির প্রতিনিধি হয়ে আমি নিজেই আপনাদের কাছে এসেছি। আমাদের প্রতিশ্রæতি, আমাদের সক্ষমতা ও আমাদের স্বপ্ন একটাই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়া। এর পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা রয়েছে। তৃণমূলে যত প্রচারণা, যত সুযোগ-সুবিধা, যত লজিস্টিক সাপোর্ট ও উন্নয়ন দরকার সবই আমরা করব।”
ক্রিকেটের সামাজিক প্রভাব তুলে ধরে আসিফ আকবর বলেন, “বাচ্চারা খেললে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। কিশোর গ্যাং, মাদক এসবের ছোঁয়া লাগবে না। তারা বড় হয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, আম্পায়ার শাকির আহমেদসহ জেলা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়েরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’