ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কেউ নেই পদ্মার ডিপোতে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৩:৬

তখন দুপুর ১২টা ১০ মিনিট, ২৭ সেপ্টেম্বর সোমবার অফিসের কাজে অন্য একজন সাংবাদিকসহ এই প্রতিবেদক উত্তর পতেঙ্গায় অবস্থিত পদ্মা অয়েলে কোম্পানী লিমিটেডের ডিপো ম্যানেজারের সাথে কথা বলতে চেষ্টা করেন। কিন্তু গেটে যাওয়ার পর দায়িত্বরত সিকিউরিটিকে নিজের ভিজিটিং কার্ড দিলে টেলিফোনে কার সাথে কথা বলে পরক্ষণে তৎসময়ের সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব বলেন, ডিপো ইনচার্জ অফিসে নেই। সহকারী কেউ আছে কি-না জানতে চাইলে তিনি আবার ফোনে কথা বলে অফিসে কেউ নেই বলে জানান।

এ সময় গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলে বিভিন্ন গাড়ি থেকে ৫০-৬০ টাকা করে চাঁদা আদায় করতে দেখা গেছে। ড্রাইভাররা জানান, চা-পানির নাম করে সিকিউরিটি এবং সিভিল গুটিকয়েক লোক এসব টাকা তোলেন। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ২০ টাকার একটি রশিদও দেখিয়েছেন এক চালক। তিনি জানান, অতিরিক্ত টাকা না দিতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে। তবে রসিদের বাইরে যে টাকা আদায় হয় তা তাদের মাঝে ভাগ-বাটোয়ারা হয় বলে জানায় অন্য একটি সূত্র। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালক জানান, ডিপোতে কর্মরত ব্যক্তিদের বকশিশের নামে কিছু টাকা দিলে ১০০ থেকে ৩০০ লিটার পর্যন্ত তেল অতিরিক্ত দিয়ে দেন, যা পরবর্তীতে সিস্টেম লস দেখিয়ে হিসাব মিলিয়ে দেন। আবার কিছু কিছু ক্ষেত্রে পে-অর্ডারের চেয়ে কম তেল ডেলিভারি দিয়ে তাদের মধ্যে ক্যাশ টাকা লেনদেনের মাধ্যমে হিসাব করে থাকেন। এর ফলে ক্ষতিগ্রস্ত হন এসব পরিবহন মালিকরা। এসব কাজে অফিসের একাধিক শীর্ষ কর্মকর্তাও জড়িত বলে সূত্র জানায়। আর এসব তেল রাস্তায় রাস্তায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ জ্বালানি তেলের দোকানে বিক্রি করে দেন। 

এসব ব্য‍াপারে কথা বলতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাসুদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) ও পতেঙ্গা ডিপো ইনচার্জ চৌধুরী জামাল উদ্দীন মাহমুদের মোবাইলে কল ও বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন