ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৪
বাড়ীর জায়গার বাটোয়ারা  নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে থাকা রডের আঘাতে ছোট ভাই নিহত।  নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া (৬০)। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ২১ নভেম্বর ( শুক্রবার) দুপুর আড়াই টার সময় ঘটনাটি ঘটে। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, খালিয়াজুরীর দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের চার ছেলে।তার মধ্যে মৃত জাহেদের পক্ষে তিন ভাই আর অপর পক্ষে তোতা।  তাদের মধ্যে  বন্দোবস্তের পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল।  মৃত জাহেদসহ তিন ভাইয়ের দাবী আমরা সমহারে ভাগ বাটোয়ারা করে নিব। তাতে তোতা মিয়া অসম্মতি জানায় এমনকি জোড় পুর্বক জায়গা দখলে নিতে চায়। এ নিয়ে গ্রামীণ সালিশও হয়েছে কয়েকবার কিন্তু তাতে তোতা মিয়া মানতে রাজী নয় বলেন জানান ঐ গ্রামেরই বর্তমান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা ( গোলাপ মিয়া)। অন্য কোন উপায় না পেয়ে জাহেদসহ তিন ভাই আদালতের শরণাপন্ন হয় এমনকি আদালতে  মামলাও চলমান রয়েছে। মামলা চলমান থাকা সত্বেও তোতা মিয়া জোড় পুর্বক বাড়ীর পঞ্চাশ শতাংশ জায়গা একা  দখল করতে চাইলে জাহেদ মিয়ারা খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ জানায়।  লিখিত অভিযোগের পর থানার এএসআই উভয় পক্ষকে থানায় ডাকলে তাতে সাড়া না দিয়ে তোতা মিয়া জোড় পুর্বক ঐ জায়গায় ধান বীজ বপন করতে চায় আর জাহেদের লোকজন মাসকালাই বীজ বপন করবে। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে  সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের সংঘর্ষের সময়  তোতা মিয়ার ছেলে,মেয়ের জামাই,পুতরা ও নিজে পরিকল্পিতভাবে জাহেদ মিয়াকে হাতে থাকা  রড দিয়ে আঘাত করে। আঘাতে  জাহেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যায়।  সংঘর্ষে   জাহেদ মিয়ার দুই ছেলে ও জাহেদ মিয়ার আরেক ভাই আশিকুরের ছেলেও  গুরুতর আহত হয়। স্থানীয়রা  তাদেরকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করেন। পথিমধ্যে জাহেদ মিয়ার অবস্থা শোচনীয় হয়ে পড়ায় মদন হাসপাতালে জাহেদ মিয়াকে ভর্তি করানোর চেষ্টা করলে তারাও ( মদনের ডাক্তার) নেত্রকোণা দ্রুত নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। জাহেদ মিয়াকে নেত্রকোণা হাসপাতালে নিয়ে গেলে নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসকাধীন অবস্থায় সকালে জাহেদ মিয়ার মৃত্যু হয়।   
 
মৃত ব্যক্তির  লাশ প্রতিবেদন লেখা পর্যন্ত  ময়না তদন্তের জন্য  নেত্রকোণা সদর হাসপাতালের মর্গেই  রয়েছে বলে জানান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা। 
 
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ঘটনাটি শুনা মাত্রই ঘটনা স্থলে গিয়েছি। এটি তাদের বাড়ীর জায়গা নিয়ে দ্বন্দ্বের ফলে এমনটি হয়েছে। এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে  ওসি জানান,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান