ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দেবীগঞ্জ পৌরসভায় ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:২৯

চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ ৬ বছর ধরে চাকুরি করে আসছেন, স্থানীয় সরকার বিভাগ দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো: সাখাওয়াদ আলী। স্থানীয়দের অভিযোগ একই কর্মস্থলে দীর্ঘ দিন চাকরি করায় ফ্যাসিস্ট সরকারের তৎকালীন মেয়র আবু বক্কর সিদ্দিকের সাথে আতাত করে, ভুয়া বিল ভাউচার ও নামে বেনামে বিভিন্ন প্রকল্প নিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।সরকার উৎখাতের পর মেয়র নিরুদ্দেশ হলেও এখনো বহাল তবিয়তে এই প্রকৌশলী। তার অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবী তাদের।

জানা যায়,সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে সাখাওয়াদ আলী জানুয়ারি ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। আর ২০২১ সালে মেয়র নির্বাচিত হয় আবু বক্কর সিদ্দিক।
তৎকালীন মেয়র আবু বক্কর সিদ্দিক ও বর্তমানে সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলী ভুয়া বিল ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাতের কিছু চিত্র এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থাকায় ভুয়া বিল ভাউচার করতে না পারার কিছু তথ্য তুলে ধরা হল। দেবীগঞ্জ পৌরসভা কতৃপক্ষের দেওয়া তথ্য মতে ২০২৩-২০২৪ অর্থবছরে যানবাহন মেরামত ও জ্বালানি খাতে ৬ লাখ ২৪ হাজার ৫৮১ কিন্তু 
২০২৪-২০২৫ অর্থ বছরে ১লাখ ৫৬ হাজার ৩৫ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে আনুষঙ্গিক ব্যয় ৭ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা, ২০২৪-২৫ অর্থ বছরে ১লাখ ৫৮ হাজার ১৪৭ টাকা। রাজস্ব ও উন্নয়নের টাকায় অন্যান্য ২০২৩-২৪ অর্থ বছরে ৬ লাখ ৪১ হাজার ৬৭০, ২০২৪-২৫ অর্থ বছরে কমে মাত্র ৩১ হাজার ১৮১ টাকা।
২০২৩-২৪ অর্থ বছরে নর্দমা পরিস্কার ৩ লাখ ৬০০, ২৪-২৫ অর্থ বছরে ৪২ হাজার ৯০০ টাকা। ২০২৩-২৪ বছরে ময়লা আবর্জনা পরিস্কার খাতে ৪ লাখ ৯৬ হাজার, ২০২৪-২৫ অর্থ বছরে ৭৫ হাজার ৫০০টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে আপ্যায়ন বিল ৪ লাখ ১৯ হাজার ১৬৬, ২০২৪-২৫ বছরে ১লাখ ৯ হাজার ৯২৫ টাকা।

দেবীগঞ্জ পৌর সভার সহকারী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন,২৪ আগস্টের আগে খরচ হয়েছে,এজন্য বিলও বেশি হয়েছে।পরে খরচ কম বিলও কম হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত