প্রশাসনের আশ্বাসের পরও তিন গ্রামের রাস্তা বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ; দুর্ভোগে হাজারও মানুষ
কুলাউড়া শাহবাজপুর রেললাইন প্রকল্প বাস্তবায়ন করার জন্য তিন গ্রামের হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে রেললাইন কর্তৃপক্ষ। শুক্রবার ২১ নভেম্বর তিন এলাকার মানুষের চলাচলের কোন বিকল্প রাস্তার ব্যবস্থা না দিয়ে রেললাইনের স্লিপার ও পাথর বসিয়ে স্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। মারাত্মক দুর্ভোগে পড়েছে তিন গ্রামের হাজার মানুষ। এলাকায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।
জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রাম, মোহনপুর ও চুয়ারকান্দি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি নিশ্চিহ্ন হয়ে গেছে৷ এতোমধ্যে রাস্তাটিতে রেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে চলতি বছরের ১২ জানুয়ারি এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। গত ৯ অক্টোবর চলমান কাজের অগ্রগতি ও ত্রুটি বিচ্যুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব (ভৌত অবকাঠামো বিভাগ) এমএ আকমল হোসেন আজাদ। সচিবের পরিদর্শন কালে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন ছয়টি রেল ক্রসিং এর ব্যাপারে দাবী রেখেছিলেন তাতেও কোন ফল হয়নি।
এলাকার স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরও রেলের সাইট কন্টেকদার গ্রামের মানুষের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। গ্রামবাসীর অনুরোধের পরেও বিকল্প চলাচলের ব্যবস্থা না রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে।
এবিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, গত ১৩ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এই তিন গ্রামের চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা নেই, এলাকার মানুষ রাস্তার জন্য অনেক কষ্ট করতেছেন। বিষয়টি আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প রাস্তা করার আশ্বাস প্রদান করেছি।
এবিষয়ে রেল প্রকল্পের কাজের সুপার ভাইজার রুহুল আমিনকে একাধিক বার কল দিলেও উনি কল রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার