জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
জয়পুরহাট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল নির্বাচনী উঠান বৈঠক জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাহেবপাড়া ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি শেখ ওয়াজিদ আবিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট ১ আসনে এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামাতের সরকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অফিস সম্পাদক আনোয়ার হোসেন, আইডিইবির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদুল ইসলাম, সেক্রেটারি মিজানুর রহমান, নায়েবে আমির আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ওয়ার্ড নায়েবে আমীর অ্যাডভোকেট লুৎফর রহমান প্রমুখ।
বৈঠকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও দেশের মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। এজন্য আগামী নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার