ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা জব্দ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ৪:২৪

বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে সীমান্তে ৫ হাজার ৪'শ ৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল।

শনিবার(২২ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় জিরা জব্দ করে বিজিবি। 

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ(ভারপ্রাপ্ত অধিনায়ক) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। অভিযানের স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪'শ ৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার সিজার মূল্য ৮১ লক্ষ ৬৭ হাজার ৫ শ টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (ভারপ্রাপ্ত অধিনায়ক) জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় জিরা কাস্টমসে জমা দেয়ার বিষয়ে আইনী কার্যক্রম চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল