মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
ভোলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান'র উপজেলাসমূহ সফরের অংশ হিসেবে মনপুরা উপজেলা সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।
এসময় মনপুরার নদীভাঙ্গন রোধ, পাকা রাস্তা চওড়াকরন, দ্বীপ উপজেলা মনপুরাকে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুতের আওতায় আনা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি ও সার্বিক উন্নয়নের বিষয় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, ইসলামী আন্দোলন'র আমীর মুফতী এনায়েতুল্লাহ নুরনবী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল,দৈনিক নাগরিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, যুবদল সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা এনসিপির সমন্বয়কারি মোঃ নুরনবী, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুছ, মার্কাজ মসজিদের খতিব মুফতী মোঃ ইউসুফ, ইউপি সদস্য আবদুল জলিল, মোঃ সুমন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার