জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব বেলাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ মেহের আলী, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ মইয়ব আলী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বেলাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)। বিশেষ অতিথি ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বেঁলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা মতিউর রহমান, লিয়াকত আলী, সাইফুল আলম, সাইফুর রহমান জমির, সুরুজ আলী, কামাল হোসেন মিন্টু, সুরুজ মিয়া, আনোয়ার হোসেন আকাশ, হেলাল আহমদ, নাসির হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান মুরাদ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার