ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে কৃষকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ১২:৫১

বগুড়ার শেরপুর উপজেলায় নুরুল ইসলাম তালুকদার (৫৫) নামে এক কৃষককে হত্যার সময় তার চোখ উপড়ে ও কান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াসিন আলী তালুকদারের ছেলে। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের লোকজন জানান, শুক্রবার রাত ৮টায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

সীমাবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, সকালে ধান কাটতে যাওয়া কৃষকরা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। এরপর স্বজনরা গিয়ে নুরুল ইসলামের লাশ শনাক্ত করেন। “তার ডান চোখ উপড়ে নেওয়া হয়েছে এবং ডান কান কাটা ছিল”—বলেন তিনি।

শেরপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নুরুল ইসলামের ডান চোখে ধারালো অস্ত্র বা রড ঢুকিয়ে ও কান কেটে হত্যা করেছে। “হত্যার পর কান ও চোখ নিয়ে গেছে দুর্বৃত্তরা,” বলেন তিনি।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা না গেলেও ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক