সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন
নাটোরের সিংড়ায় স্থানীয় কৃষকদের ও ভূমিহীনদের জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম গ্রামের ভুক্তভোগীরা।
শনিবার সকাল ১০ টায় কৈগ্রাম বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কার্তিক, ললিন, মাহমুদুল হাসান মাসুদ, ওমেদ আলী, মাহবুর, কৃষক জিয়াউর, জালা, আয়েজ উদ্দিন, ময়েন সহ আরো অনেক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই গ্রামে অনেক জমি জোর করে দখল করে রেখেছে সাখাওয়াত হোসেন রোহান ও সুলতান আহমেদ মুন্টু নামে দুইজন ব্যক্তি প্রভাব খাটিয়ে এলাকার আদিবাসি, কৃষক সহ প্রায় ২০ জনের জমি, বসতভিটা কৌশলে লিখে নিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
অভিযুক্ত রোহান ও সুলতান বলেন, আমাদের বিরুদ্ধে এই মানববন্ধন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমুলক এবং মানহানিকর। আমরা কারো জায়গা, জমি বা বসতভিটা অবৈধভাবে দখল করিনি বা দখল করতে যাইনি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান