চন্দনাইশে খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরির
চট্টগ্রাম চন্দনাইশে খাঁনহাট বাজারে এক ব্যবসায়ির দোকান লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃএমরানুল হক চৌধুরী (৩৩) বাদী হয়ে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,গাছবাড়িয়া খাঁনহাট চৌধুরী কমপ্লেক্স নামীয় মার্কেটে গাছবাড়িয়া কসমেটিক্স নামীয় দোকানে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা বিভিন্ন কসমেটিক্স সামগ্রী,কাপড় চোপড়সহ লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা। পরবর্তীতে বিবাদীগন যাতায়াতের গলি থেকে বোর্ড সরিয়ে দোকানে নতুন তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পরের দিন দোকান খোলার জন্য গেলে সেখানে দেখা যায় দোকান লুটপাট করে সেখানে নতুন তালা ঝুলিয়ে রাখেন। এই ব্যাপরে অভিযোগ তদন্তকারী এস আই সাইফুল ইসলাম জানান,তিনি তিনদিনের ট্রেনিং যাওয়ায় পরবর্তীতে ট্রেনিং শেষ করে এসে বিষয়টি তদন্ত করবেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা