ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘার পদ্মা চরে বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ২:৫৪

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে অভিযান চালিয়ে ডাকাত ও দস্যু চক্রের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও একটি ওয়ান শুটারগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল বাঘা থানার খায়েরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে—০১টি বিদেশি পিস্তল, ০১টি পাইপগান, ০১টি ওয়ান শুটারগান ও ০১টি ম্যাগাজিন।

র‍্যাব জানায়, গত ২৭ অক্টোবর বাঘার চরাঞ্চলে ভূমি-বাথান দখল ও বালুমহাল কেন্দ্র করে মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, হাসপাতালে মারা যান আরও একজন এবং পরদিন নদীতে একজনের লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চরাঞ্চলে উভয় বাহিনীসহ অন্যান্য ডাকাতদের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব গভীর নজরদারী শুরু করে এবং সর্বশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’-এও একই এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছিল।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত