ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দাঁতভাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৩:২

কুড়িগ্রাম এর রৌমারী উপজেলা ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের   জামায়াতের উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমির আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় অনুষ্ঠিত হয়েছে  স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  ২৮ কুড়িগ্রাম৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.মোস্তফিজুর রহমান মোস্তাক । তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে জামায়াত নির্বাচিত হলে ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করব। জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করা হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখা হবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির জনাব, মো. হায়দার আলী সেক্রেটারি মো. শাহাদ্য হোসেন,রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমান, দাঁতভাঙ্গা  ইউনিয়ন জামায়াতের ৬/৯নং ওয়ার্ড দাঁতভাঙ্গা বাজার ইউনিটের আফজাল হোসেন,৯নং ওয়ার্ড সভাপতি মোজাহেদুল ইসলাম,এবং দাঁতভাঙ্গা বাজার ইউনিট সভাপতি মো. জামাল উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রৌমারী কেরামতিয়া আর্দশ্য ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মোকসেদ আলী, 
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসন গঠন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতের প্রার্থীরা আন্তরিকভাবে কাজ করে যাবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কর্মকান্ড পরিচালনার আহ্বান জানান।
সভা শেষে এলাকার উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত