ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সদর দলীয় বিভক্তির মাঝেও তৃণমূলে আস্থার প্রাণভোমোর শিক্ষানুরাগী আফসার আলী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা (সদর–২ দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে একদিকে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর মেয়র চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী এবং বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। এই বিভক্ত রাজনীতির মাঝেও সদর উপজেলার স্থানীয় জনমনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ক্লিন ইমেজের নেতা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যবসায়ী আফসার আলী। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, সুস্পষ্ট নেতৃত্বগুণ ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাকে এলাকায় গ্রহণযোগ্য এবং উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও তিনি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি সাতক্ষীরায় শিল্প কারখানা গড়ে তোলা, রেললাইন বাস্তবায়ন ও ভোমরা বন্দরকে জাতীয় স্থল বন্দরে রূপান্তর করা সহ উল্লেখযোগ্য উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সাতক্ষীরা সদর উপজেলার সর্বসাধারণ আফসার আলীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম একমাত্র যোগ্য সৎ ব্যক্তি ক্লিন ইমেজ নেতা শিক্ষানুরাগী আফসার আলী। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস—ঐক্য, সততা ও জাতীয়তাবাদী সংগঠনের শক্ত ভিত্তি গঠনের লক্ষ্যে আফসার আলী হতে পারেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের শেষ আশ্রয়স্থল মনোনীত কান্ডারী।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু