বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রতি বছরের ন্যায় উৎসবমূখুর পরিবেশে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগন এর উদ্যোগে ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় ও গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্রে ৬টি হলে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৪ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর প্রায় ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রে ছিল এক উৎসবমূখুর পরিবেশ।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আবুল, ইটাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, নিজ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ, গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আশিকুর রহমান।
এছাড়া আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগনের উপদেষ্টাবৃন্দ, সংস্থার সভাপতি, সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন সংস্থাটির সাবেক ও বর্তমান প্রবাসী সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার