ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৩-১১-২০২৫ বিকাল ৫:১৩

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাকের মাঝে চাপা পড়ে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ধুনট–সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহীন আলম প্রামানিক (৪৩)। তিনি নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেন প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালুবোঝাই দুটি ট্রাক কাজিপুর হয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। একই সময় সোনামুখী এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ধুনট শহরমুখী ছিল। তিনটি যানবাহন প্রিয়াঙ্গন পার্কের সামনে পৌঁছালে চলন্ত দুই ট্রাকের মাঝখানে পড়ে অটোরিকশাটি চাপে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহীন আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা একটি ট্রাক আটক করলেও অন্যটি দ্রুত পালিয়ে যায়।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহীন আলমের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক