ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১১:৪৭

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বাজেকলা গ্রামে রোববার সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইভা খাতুনের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইভার স্বামী মো. কায়েস হোসেনের বয়স ১৭ বছর। কায়েস স্থানীয় প্রবাসী রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা প্রায় ১১টার দিকে পাশের বাড়ির এক নারী সুন্নতে খাতনার মাংস দিতে কায়েসের ঘরে ঢুকে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীরা লাশ নামিয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জানা যায়, কায়েস বাগমারার কাতিলা সবুজ সংঘ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। গত বছর দুর্গাপুর উপজেলার সূর্যভাগ এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয় সে। সেখানে তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে থাকত। একই কোচিংয়ে পড়ত বেলঘড়িয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ইভা খাতুন। এখান থেকেই তাদের পরিচয়, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং একই শ্রেণিতে পড়াশোনা করায় পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষোভে তারা পালিয়ে গিয়ে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করে। গত ১৫ দিন আগে তারা কায়েসের বাজেকলা গ্রামের বাড়িতে আসে।
স্থানীয়দের দাবি, কায়েসের মা ছেলেকে নিয়ে এলেও ইভাকে মেনে নিতে চাননি। বাড়িতে ওঠার পর থেকেই তাদের বের করে দেওয়ার চেষ্টা চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, গতকাল থেকে ইভা ও কায়েসকে বাড়িতে কোনো খাবার দেওয়া হয়নি। পাশের গ্রামের এক বৃদ্ধা মুদিদোকানি বলেন, কায়েস সকালে দোকান থেকে খাবার কিনতে আসে। জিজ্ঞেস করলে সে বলে, বাড়িতে খেতে দেয় না, এগুলো নিয়ে গিয়ে আমরা খাব।
খাবার কিনে কায়েস পাশের গ্রামে কাজের জন্য চলে যায়। এরপরই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।
ইভার বাবা মো. আবুল শেখ (আলীমপুর, দুর্গাপুর) কান্নাজড়িত কণ্ঠে বলেন, এতদিন মেয়ে আর জামাই আমার বাড়িতেই ছিল। কয়েকদিন আগে কায়েসের বাড়িতে যায়। আজ এই খবর পেলাম। কায়েস বা তার পরিবারের কোনো পক্ষ সংবাদমাধ্যমে কোনো বক্তব্য দেয়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই সোহেল রানা বলেন, প্রাথমিক সুরতাল রিপোর্টে গলায় দাগ পাওয়া গেছে। শরীরের অন্য কোথাও আঘাত বা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি সন্দেহজনক।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটিকে সন্দেহের চোখে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে; রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মেয়েটির বাবা আবুল হোসেনের উপস্থিতিতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইভা উত্তীর্ণ হলেও কায়েস অকৃতকার্য হয় বলে জানা গেছে।

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি