ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ২:৫

বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জয়দেব চক্রবর্তী। সভায় সাংবাদিকরা বাগেরহাটের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবংসমস্যা প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, মোয়াজ্জেম হোসেন মজনু, মোঃ ইয়ামিন আলী, মোঃ আরিফুল ইসলাম,এস এস সোহান, তানজিম আহম্মেদ প্রমুখ । বাগেরহাট জেলার দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
‎সভায় তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, ‎পরামর্শ বাগেরহাটকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ