নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে পৌরসভার কলেজ মোড়স্থ মাদরাসার পাশে এই অনুষ্ঠান হয়। পরে রাতে আল-কাওছার মেরিট মাদরাসা ও আত-তাসলিম বালিকা মাদরাসার উদ্যোগে ৪জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাফসিরুল কোর-আন মাহফিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে এবং আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেনের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা শাহজালাল, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. মনিরুজ্জামান খাঁন, অত্র মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেল, সমাজসেবক আতিকুর রহমান বাবুসহ অনেকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ