ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ২:২৮

‎নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ফয়েজের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
‎সোমবার দুপুর ১২ টায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুলে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়।

‎নিহত ফয়েজের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা  (মামলা নম্বর–১, তারিখ: ১/০৭/২০২৫) দায়ের করলে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

‎লাশ উত্তোলনের দায়িত্বে থাকা রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন “নারায়ণগঞ্জ কোর্টের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

‎উত্তোলন কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎নিহত ফয়েজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় রাস্তা পারাপারের সময় গুলিতে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

‎নিহতের ফয়েজের স্বজনরা বলেন আমারা ফয়েজ হত্যার বিচার চাই ।যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মুলক বিচার চাই ।আল্লাহ ফয়েজকে জান্নাত বাসী করুক ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের