রাজশাহীতে এক কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়াম (১৯)–কে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর ২০২৫) রাত ১১টা ১০ মিনিটে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল বুধবার রাতে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। এসময় গোদাগাড়ী উপজেলারমাদারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে
মাদক ব্যবসায়ী মো. সিয়ামকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র্যাব-৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
গ্রেফতার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। গতকালও সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করে।
র্যাব আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যেত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত