ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য পাইকারী বাজারে বিক্রির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৩:৫৩

চট্টগ্রামে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি না করে কালো বাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি করার সময় র‌্যাব-৭ মালামাল জব্দ করা হয়েছে। বিক্রিতে অনিয়ম ধরা পড়ায় এক ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। 
জানা গেছে, চট্টগ্রামের অনোয়ারা উপজেলার পুর্ব কন্যারা লালানগর বাজার ঠিকানা ব্যবহার করে মের্সাস স্বচ্ছ ট্রেডিং নামের এক টিসিবি ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বাইরে অবৈধভাবে বিক্রি করে আসছে। অথচ এলাকায় না নামের কোন ব্যবসা প্রতিষ্ঠানও নাই। গত সোমবার সকাল সাড়ে ৯টা। নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লক।  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যভর্তি একটি মিনি ট্রাক  ৫২৭ নম্বর ভবনের (আল মারওয়া টাওয়ার) সামনে দাড় করিয়ে শ্রমিক  ট্রাকে থাকা সয়াবিন তেলের বড় বড় কার্টন, ডাল, চিনি ও চা পাতার কার্টন নামাতে শুরু করে। শতাধিক কার্টন নামানোর পর  আবুল হাশেম নামে এক ব্যক্তির কাছে এই পণ্য বিক্রি করেছেন টিসিবির এক ডিলার। হাশেম সেই পণ্য আবার খোলাবাজারে বিক্রি করে। এভাবেই টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করছে চট্টগ্রামে টিসিবির অসাধু কিছু ডিলার। র‌্যাবের কাছে তথ্য ছিল টিসিবির পণ্য কালোবাজারে এভাবে বিক্রি করার। গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালিয়ে র‌্যাব আবুল হাশেমকে আটক করেছে। তার বাসা থেকে উদ্ধার করে টিসিবির বেশকিছু পণ্যও। মের্সাস ‘স্বচ্ছ ট্রেডিং’ নামের এক টিসিবির ডিলার। প্রতিষ্ঠানটির মালিক দোলন নন্দী।  ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম জেলা টিসিবি অফিস থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গতকাল ব্যবস্থা নেয়ার জন্য চিঠিও পাঠান।  অভিযোগের বিষয়ে মের্সাস স্বচ্ছ ট্রেডিং এর মালিক দোলন নন্দীর সাথে যোগাযোগ করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।
টিসিবি ডিলার সমিতি চট্টগ্রামের সভাপতি কামরুল ইসলাম রাশেদ বলেন, উক্ত ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসায় আমরা তাকে সংগঠন থেকে বহিস্কার করেছি, সমিতির কেউ অনিয়ম এবং টিসিবির পণ্য নিয়ে চিনিমিনি খেলবে সেটা আমরা মেনে নিব না, সরকার যে উদ্দশ্য নিয়ে টিসিবি ডিলার দিয়েছে যাতে কোন অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ উপকার থেকে বঞ্চিত না হয়।  আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, টিসিবির ডিলারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য টিসিবির জেলার দায়িত্বদের কাছে সুপারিশ করেছেন বলে জানান।এ বিষয়ে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বলেন, ডিলার বিরুদ্ধে অভিযাগ আসার সাথে সাথে আমরা  তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ডিলারশীপ বাতিল করার জন্য চিটি পাঠিয়েছি।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন