ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে। নতুন পাঠ্যক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এ পাঠ্যক্রম সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন আজ। তিনি সবসময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তার জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করব।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এখন করোনা মহামারি যে অবস্থায় আছে, তাতে সময়মতো সব পরীক্ষা নেওয়া সম্ভব হবে। 

উল্লেখ্য, গতকাল সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা