সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় সুপারী জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানে সীমান্তে ২ হাজার ৪০ কেজি ভারতীয় সুপারী জব্দ করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল।
মঙ্গলবার(২৫ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় সুপারী জব্দ করে বিজিবি।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ(ভারপ্রাপ্ত অধিনায়ক) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে গতিবেগ টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় অভিযানের স্থান থেকে মালিকবিহীন অবস্থায়। ২ হাজার ৪০ কেজি ভারতীয় সুপারী জব্দ করে। জব্দকৃত সুপারীর সিজার মূল্য ১০ লক্ষ ২০ হাজার টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (ভারপ্রাপ্ত অধিনায়ক)জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় সুপারী কাস্টমসে জমা দেয়ার বিষয়ে আইনী কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার