ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:১৪

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ২০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, গাড়ল, ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।

নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীতে আসা পাখি ও কবুতরপ্রেমী বালুঘাটা নাকশি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জানান- এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।

শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান