মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকালে অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
খাজুরা স্টোরে সার বিক্রয়ের চালানের রশিদের মিল না থাকা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে সাহা ফার্মেসিতে এমবিবিএস ডাক্তারের পরামর্শ পত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজালবিরোধী কার্যক্রম জোরদার এবং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠাগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত