মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণি সম্পদের হবে উন্নতি" আমিষেই শক্তি,আমিষেই মুক্তি" শীর্ষক শ্লোগানের ভিত্তিতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় ২৬ নভেম্বর বুধবার সকাল-১০ টায় মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর অর্থায়নে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।
মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ অফিসের স্টাফ প্রবীর বাকচী ও সুকান্ত মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যেদ উদ্দিন আহম্মেদ,জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান,মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মশিউর রহমান মিন্টু
,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও সোনালী নিউজ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাঈদ আহমেদ টুটুল মল্লিক ও এলাকার সফল খামারি মালিক মো: লিয়াকত হোসেন প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আব্দুল মোমিন। উপজেলার বিভিন্ন খামারীরা তাদের পালিত গরু, ছাগল ও পশু পাখির স্টলের প্রদর্শন করেন।
অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মোঃ জাহাঙ্গীর আলম বলেন,
খামারিদের ন্যায্য মূল্য এবং দেশের চাহিদা অনুযায়ী গরুর খামারি বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভাবে ভূ্র্তি দেয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত