বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহোযোগিতায় পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সপ্তাহ ব্যাপি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহকারী কর্মকর্তা নিমাই চন্দ্র দাস, খামারিদের পক্ষে বক্তব্য দেন আব্দুর রহিম মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী, বড়লেখা ডেইলি এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুর জব্বার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রেদওয়ানুল হক (রাহুল)।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার