নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
নড়াইল জেলা পুলিশের অক্টোবর ২০২৫ মাসের কর্মমূল্যায়নে লোহাগড়া থানার এসআই আমির হোসেন ও এএসআই (নিঃ) মো. রুহুল আমিন (বিপি নং-৮৩০২০৮৪৪৯০) সর্বোচ্চ সংখ্যক পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স কনফারেন্স হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম তাঁদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরই আলম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিপিএম সেবা, পিপিএম মো. রকিবুল হাসান পুলিশ পরিদর্শক (জেলা বিশেষ শাখা) মীর শরিফুল হক পুলিশ পরিদর্শক (জেলা বিশেষ শাখা) মো. আব্দুল খালেক
বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানও পরিচালনা করছে।
উল্লেখ্য, অক্টোবর/২০২৫ মাসে নড়াইল জেলার অধীনস্থ চারটি থানার মধ্যে সর্বাধিক সংখ্যক সাজার পরোয়ানাভুক্ত আসামী, জিআর ও সিআর পরোয়ানা তামিল এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার অপারেশনে সফল হন এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন।
এই অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁরা জেলার সেরা সম্মাননা স্মারক লাভ করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার