লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন
লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মোঃ ইউসুফ (৪২) নামের আরেক যুবদল কর্মী।
২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৭টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকারীর শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। হত্যাকারী মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়া ছোট ছেলে।
আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও নিকটাত্মীয়রা জানান, আনোয়ার হোসেনের শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি সংস্থা থেকে ২লাখ নেন তিনি। এখবর জানতে পেরে ভোলাকোট ইউনিয়ন যুবদল কর্মী মোঃ ইফসুফসহ আরো তিনজন আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। গত দুই তিন দিন থেকে কয়েকবার আনোয়ারের দোকানে এসে হুমকি ধমকি অব্যাহত রাখে।
২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৭টায় একই মোটর সাইকেলে করে ইউসুফ ও আরো দুইজন দোকানে ঢুকে একা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মারাত্মক আহতবস্থায় আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই মারা যায় আনোয়ার হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারী মোঃ ইউসুফ যুবদল ও হত্যাকারী শিকার আনোয়ার হোসেন বিএনপির কর্মী হলেও বড় কোন পদে নাই।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার সকালে বাক-বিতন্ডার এক পর্যায়ে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছে। মৃতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মামলা করেছেন, মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা